মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

ঈদুল আযহা উপলক্ষে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিতকাণে মতবিনিময় সভা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৭২ Time View

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪’র নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে এক মতবিনিময় সভা রবিবার (২৫ মে) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত এ মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ওসি ইন্টেলিজেন্স সেলিম বাদশাহ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল ও অন্যান্য অফিসারবৃন্দ। এছাড়াও মতবিনিময় সভায় অংশ নেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকপক্ষ, শ্রমিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিনিধিরা। এ মতবিনিময় সভার মূল লক্ষ্য ছিল শ্রমিক অসন্তোষ নিরসন এবং আসন্ন ঈদুল আযহা উপলক্ষে শ্রমিকদের শতভাগ বেতন, বোনাস পরিশোধ ও সরকার নির্ধারিত ছুটি প্রদান নিশ্চিতকরণ।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান মতবিনিময় সভায় বলেন, ঈদের ছুটির সময় কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও মোবাইল টহল দল নিয়মিতভাবে কাজ করবে। তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে কোনো শ্রমিক বা কারখানা সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় আগামী ৩ জুনের মধ্যে সব কারখানায় বেতন ও বোনাস পরিশোধে মালিকপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সভা শেষে ঈদ সংক্রান্ত নিরাপত্তা ও সমন্বয় কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট অফিসারদের সঙ্গে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এই আয়োজন শ্রমিক-মালিকের মধ্যে পারস্পরিক সমঝোতা, শিল্পখাতের শান্তি-শৃঙ্খলা এবং একটি নিরাপদ ও স্থিতিশীল কর্মপরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »