শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নি.সংযোগের চেষ্টা ছাত্রদলের নারায়ণগঞ্জে এক রাতে তিন স্থানে আ.গু.ন : পুড়ল তিন বাস ও দুই লেগুনা হা.ম.লার ভিডিও ধারণ করায় চালককে কু.পিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্ক করা স্টাফ বাসে আ.গু.ন সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে ছু.রিকাঘা.তে গাড়িচালককে হ.ত্যা : আটক ১ সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়া.বাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ফতুল্লায় গভীর রাতে মাদরাসায় আ.গু.ন : অসুস্থ ৭৯ শিক্ষার্থী সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে গ্যাসে যুবকের মৃ.ত্যু : আ.হ.ত ১ সিদ্ধিরগঞ্জে নাঈম হ.ত্যা: একই পরিবারের তিনজন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বি.রো.ধ : প্রতিপক্ষের লাঠির আ.ঘা.তে প্রাণ গেল ৬০ বছর বয়সী নাঈমের

ইসলামী ব্যাংক এজেন্ট শাখা থেকে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ

স্টাফ রিপোর্টার, সিদ্ধিরগঞ্জ
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৫৪২ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার ইসলামী ব্যাংকের এক এজেন্ট শাখা থেকে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ করার ঘটনা ঘটেছে।

বিষয়টি আজ (৭ আগস্ট) দুপুরে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

এ ঘটনায় ওই এজেন্ট ব্যাংকের মালিক আনোয়ার হোসেন বাদী হয়ে একজনকে অভিযুক্ত করে রোববার (৬ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত মোঃ ওমর ফারুক (৩২) লক্ষীপুরের রামগঞ্জের জগতপুর এলাকার মো. এছহাক হোসেনের ছেলে। তিনি ওই ব্যাংকের এজেন্ট ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

অভিযোগসূত্রে জানা যায়, ভুক্তভোগীর একটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট রয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি দীর্ঘ ৩ বছর যাবৎ তার এজেন্টে ইনচার্জ হিসাবে কর্মরত রয়েছিলেন। গত ১২ জুন তিনি হজ্জ করার উদ্দেশ্যে সৌদি আরবে যান এবং ১৮ জুলাই দেশে ফিরে আসেন। আসার পর তার অনুপস্থিতে এজেন্টের সকল হিসাব চাইলে অভিযুক্ত ওই ব্যক্তি হিসাব দিবে বলে পরে আর অফিসে ফিরে আসে নাই।

এ পর্যন্ত বিভিন্ন গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে জানতে পারি, অভিযুক্ত ওই ব্যক্তি তার এজেন্ট থেকে আনুমানিক ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ করেছে। এসময় অভিযুক্তর ব্যবহারকৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে অভিযুক্তর স্ত্রী সুমি এবং বাবা মোঃ এছহাক হোসেনের ব্যবহারকৃত মোবাইলে কল দিলে অভিযুক্তর স্ত্রী, বাবা এবং ভাই তাকে মিথ্যা মামলাসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

এ ঘটনার তদন্তাধীন কর্মকর্তা (আইও) সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, এখনো পর্যন্ত অভিযুক্তকে আটক করা সম্ভব হয় নি। তাকে আটক করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় থানায় মালিকপক্ষ একটি অভিযোগ করেছে। কিন্তু এখনো কোনো গ্রাহক অভিযোগ করেন নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »