শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

আমরা আপনাদের অধিকার আদায়ের সংগ্রামে জীবন বাজি রেখেছি: মামুন মাহমুদ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪২৬ Time View

ভোটের অধিকার আদায়ের সংগ্রামে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী রাজপথে থেকেছে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা আপনাদের অধিকার আদায়ের সংগ্রামে জীবন বাজি রেখেছি, আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে নির্বাচিত করবেন এবং বাংলাদেশ মানুষের যেসকল অধিকার আছে সেগুলো আদায় করে নিবেন।

শনিবার (২৬ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ একথা বলেন।

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের পরিচালানায় ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ ও দেলোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ বারী ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, রিয়াজুল ইসলাম রিয়াজ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সামছুদ্দিন শেখ, গাজী মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাবেক সদস্য আলাল প্রধান,  নাসিক ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইস্রাফিল প্রধান, থানা বিএনপির সাবেক সদস্য হারুন অর রশিদ, নজরুল ইসলাম মিন্না, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন ও ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমূখ।

এসময় তিনি আরো বলেন, গত ১৫ বছর ভোট কেন্দ্রে যেতে পারের নাই, গত ১৫ বছর স্বাধীন ভাবে ভোট দিতে পারেন নাই, দিনের ভোট রাতে হয়ে গেছে, ভোট দেওয়ার সুযোগও পান নাই, চিন্তা করেন প্রধানমন্ত্রীর একটা চেয়ারের লোভে কত মানুষ কে হত্যা করলো, দুই হাজার মানুষকে হত্যা করলো জুলাই মাসে, দুই হাজার মানুষকে হত্যা করলো কেন শুধু ঐ চেয়ারটা ঠিক রাখার জন্য।

একটা নির্বাচন দিতো, মানুষতো তাকে ভোট দিতেও পারতো, বিশ্বাস নাই মানুষের উপর, বিশ্বাস ছিলোনা, কারন তিনি জানতেন যে ভোট হলে আমাকে মানুষ ভোট দিবেনা। এই কারনে মানুষের ভোটের কোন চিন্তা করতো না, মানুষের ভোট দেওয়ার দরকার নাই, মানুষের ভোট ছাড়াই আমি প্রধানমন্ত্রী থাকবো।

তিনি প্রশ্ন রেখে বলেন কিন্তু এর জন্য কি দেশ স্বাধীন হয়েছিলো? এর জন্য দেশ স্বাধীন হয় নাই। মানুষ তাদের অধিকার প্রয়োগ করবে, মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে, মানুষ তাদের কথা বলার অধিকার প্রয়োগ করবে, মানুষ তাদের স্বাধীনমত প্রকাশের অধিকার প্রয়োগ করবে, এটার নাম গণতন্ত্র। গণতন্ত্র যদি ফিরে পেতে চান, গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »