বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

আদমজী বিহারী কলোনীর শীর্ষ মা-দ-ক কারবারি ও অ-স্ত্র মামলার আসামী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ Time View

সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনি এলাকার শীর্ষ মাদক কারবারি ও অস্ত্র মামলার আসামি নাদিম (২২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার র‌্যাব-১১’র অপস অফিসার মোঃ গোলাম মোর্শেদ এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আসামি নাদিম নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বিহারী কলোনির মৃত হারুনুর রশিদের ছেলে। এর আগে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ১৮ জুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী বিহারী কলোনী এলাকায় মাদক বিরোধী অভিযানে পরিচালিত গাঁজার ৮৪টি পুরিয়া, বিপুল পরিমাণ গাঁজা, ছোট-বড় সতেরোটি দেশীয় অস্ত্র, চারটি রামদা, সেনাবাহিনীর পোশাক তৈরির একটি থান কাপড়, একটি ছোট ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ১১৩ টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আসামি নাদিম পালিয়ে গিয়েছিল। এই সময় আসামি নাদিমের বসত ঘর থেকে আলামতগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধান শেষে র‌্যাব-১১ জানায়, আসামি পেশায় একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি। সে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার জনমনে ভীতি তৈরী করে ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে বলে জানা যায়।

গ্রেপ্তারকৃত আসামি নাদিমকে বৃহস্পতিবার দুপুরে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »