সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠিকাদারি ইস্যুতে ব্যবসায়ীকে হুম.কির অভিযোগ যুবদলের সদস্য সচিব সাহেদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে রিভা.লবার, গু.লি ও রাম.দাসহ অস্ত্রধারী গ্রেপ্তার ওসমান পরিবারের লুট.পাট ও চাঁ.দা.বা.জির বিভিন্ন ক্ষেত্র এখন বিএনপির কতিপয় লোকের দখলে: রফিউর রাব্বি যুবদলের সাবেক সভাপতি খোরশেদের নেতৃত্বে বৃক্ষ রোপন সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে টিম খোরশেদের পানি বিতরণ যুবককে পি.টি.য়ে হ.ত্যা.র ঘটনায় ইমামসহ ৬ জনের নামে ফতুল্লা থানায় মামলা কারখানার মেশিনে থেঁ.ত.লে গেছে হাত: মাথায় আ.ঘা.ত লেগে প্রাণ গেল শ্রমিকের বন্দরে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

আড়াইহাজারে ট্রাকচাপায় চার যাত্রী নি হ ত হওয়ার ঘটনায় চালক গ্রেপ্তার

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৮৩ Time View

আড়াইহাজারে বেপরোয়া ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিক্সার চার যাত্রী নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকচালক কাশেম (২৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১’র অপস অফিসার মোঃ গোলাম মোর্শেদ।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১২ আগস্ট বিকেলে আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকায় রামচন্দ্রদী ব্রিজের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে বিশনন্দী ফেরিঘাটগামী সিএনজিচালিত অটোরিক্সাটিকে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই যাত্রী পানু বেগম (৪২) ও লিটন চন্দ্র দাস (৩২) মারা যান। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মারা যান সিএনজি চালক আবুল বাশার (৪৫) ও যাত্রী জাকির হোসেন (৫৫)। এ ছাড়া আহত অবস্থায় সোহাগী (১৮), রাবেয়া (৫০) ও শিশু রিয়া (১০) বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। নিহত সিএনজি চালক আবুল বাশারের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন।

র‌্যাবের একটি গোয়েন্দা দল ছায়াতদন্ত শুরু করে এবং পরে চালক কাশেমের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে। তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »