মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

আড়াইহাজারে জামায়াতে ইসলামীর পথসভায় বিএনপির হামলা: আহত ৫

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩২২ Time View

আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। শনিবার (১৪ জুন) বিকেলে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের গহরদি বাদশার বাড়ি এলাকায় পথসভায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় মাহবুব নামে এক জামাতকর্মীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

জামায়াতের নেতা-কর্মীরা জানায়, বিকাল ৩ টার দিকে গহরদী এলাকায় গণসংযোগ কর্মসূচি চালাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জামায়াতের কর্মসূচিতে বাধা দেয়। প্রথমে তর্ক বিতর্ক পরে হামলার ঘটনা ঘটে।

উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোতাহার হোসেন জানান, স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকারী ও ইউসুফ শিকারীর নেতৃত্বে এ হামলা হয়। হামলায় অন্তত ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে দু’জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আড়াইহাজারে নির্বাচনী আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা জানান, বিনা উস্কানিতে এ হামলার ঘটনা ঘটিয়েছে তারা। অবিলম্বে হামলাকারীদের বিচার হতে হবে।

এ ব্যাপারে জানতে শাহজাহান শিকারীর মুঠোফোনে কল দেয়া হলেও তিনি সাংবাদিকদের ফোনকল রিসিভ করেননি।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »