শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নি.সংযোগের চেষ্টা ছাত্রদলের নারায়ণগঞ্জে এক রাতে তিন স্থানে আ.গু.ন : পুড়ল তিন বাস ও দুই লেগুনা হা.ম.লার ভিডিও ধারণ করায় চালককে কু.পিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্ক করা স্টাফ বাসে আ.গু.ন সিদ্ধিরগঞ্জে নারীকে কেন্দ্র করে ছু.রিকাঘা.তে গাড়িচালককে হ.ত্যা : আটক ১ সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়া.বাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ফতুল্লায় গভীর রাতে মাদরাসায় আ.গু.ন : অসুস্থ ৭৯ শিক্ষার্থী সিদ্ধিরগঞ্জে ট্যাংক লরির ভেতরে গ্যাসে যুবকের মৃ.ত্যু : আ.হ.ত ১ সিদ্ধিরগঞ্জে নাঈম হ.ত্যা: একই পরিবারের তিনজন গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বি.রো.ধ : প্রতিপক্ষের লাঠির আ.ঘা.তে প্রাণ গেল ৬০ বছর বয়সী নাঈমের

আড়াইহাজারে অ প হ র ণ মাম লায় গ্রে প্তা র ৩

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৪২৯ Time View

আড়াইহাজার থানা পুলিশ রবিবার (৪ মে) গভীর রাতে ৩জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। এর আগে শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মোহাম্মদ শিকদারের ছেলে রুবেল শিকদারকে (২৯) সোনারগাঁও উপজেলার পাকুন্ডা পূর্বপাড়া এলাকার সুলাইমানের ছেলে সবুজ মিয়া (২৭), একই এলাকার আবুল হোসেনের ছেলে পাপ্পু (২৪), আব্দুল কাদিরের ছেলে মাসুদ মিয়াসহ আরো ৩-৪জন অপহরণ করে। পরে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় আটক রেখে অপহরণকারীরা ৩০ হাজার টাকা, একটি মুঠোফোন ও একটি মোটরসাইকেল লুটে নেয়। পরে মারধর করে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের অজ বাংলা কারখানার সামনে ফেলে দেয়। আশপাশের লোকজন রুবেল শিকদারের চিৎকার শুনে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, অপহরণের ঘটনায় আড়াইহাজার থানায় মামলা হয়েছে। ওই ঘটনায় রুবেল শিকদার, সবুজ মিয়া ও পাপ্পুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পাপ্পুর বিরুদ্ধে রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা জাইদুল ইসলামকে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »