মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী সোহেল সহযোগীসহ গ্রেপ্তার

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৭৩ Time View

আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল (৩৮) ও তার সহযোগী ফজলুল হক ফজু (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার (১৩ জুন) কুমিল্লার দাউদকান্দি ব্রিজের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর- এর একটি দল। সোহেল আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আড়াইহাজারের বালিয়াপাড়া ব্রাহ্মণদী এলাকার মো. মকবুল হোসেনের ছেলে ও সোহেল সহযোগী ফজলুল হক একই এলাকার আউয়ালের ছেলে। শুক্রবার বিকেলে স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, সোহেল প্রভাব খাটিয়ে বিগত নির্বাচনে ব্রাক্ষণদী ইউনিয়নের মেম্বার হন। এরপর সে আরও বেপরোয়া হয়ে উঠে। রমরমা মাদক কারবার ও সেবনে জড়ায়। হয়ে উঠে শীর্ষ মাদক কারবারী সন্ত্রাসী কর্মকান্ডেও দীর্ঘদিন ধরে জড়িত সোহেল। অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয়ার ঘটনাও ঘটিয়েছে। এসব অপকর্ম সোহেলের সহযোগী হিসেবে কাজ করেন ফজলুল হক। কেউ তাদের সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসার বিরোধিতা করলেই তাকে সোহেল ও তার সহযোগীরা নির্মমভাবে নির্যাতন করে।

র‌্যাব আরও জানায়, সোহেলের বিরুদ্ধে সন্ত্রাস, মাদক, অপহরণ, চুরি, হত্যা চেষ্টাসহ ১৪-১৫টি মামলা রয়েছে। এছাড়া ফজলুল হকের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সন্ত্রাস, অপহরণ, ছিনতাইসহ ৪-৫টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাদেরকে আড়াইহাজার থানায় হন্তান্তরর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »