রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন ফতুল্লায় অবৈ.ধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বি.স্ফো.র.ণ : দ.গ্ধ ৪ দুই ডা.কা.তি মামলায় সংঘ.বদ্ধ চ.ক্রের ৫ সদস্য গ্রেপ্তার: স্বর্ণালংকার ও শট.গান উদ্ধার

আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়া হত্যাকাণ্ডের মুল আসামিসহ গ্রেপ্তার ৪

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩৩৭ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় দিনে দুপুরে আওয়ামীলীগ নেতা সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনার পরিকল্পনাকারি আলাউদ্দিন হীরাসহ মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। শনিবার (২৯ জুন) রাতে নারায়ণগঞ্জ ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ (৩০ জুন) রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের র‌্যাব-১১ সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ এর কমান্ডিন অফিসার (সিও) লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর কমান্ডিন অফিসার জানান, চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের পর নিহতের পরিবার মামলা করলে থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় তাদের আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে জেলা সদরের চর সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারি আলাউদ্দিন হীরা (৩৫) কে গ্রেফতার করে। পরে তার দেয়া স্বীকারোক্তি ও তথ্যমতে র‌্যাব-১১ ও র‌্যাব-১ একই রাতে যৌথ অভিযান চালিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার রতনপুর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আরও তিন আসামি আল আমিন (২২), রাসেল (২০) ও সানি (২৯) কে গ্রেফতার করে।

র‌্যাব-১১ অধিনায়ক আরও জানান, গ্রেফতারকৃত ১ নম্বর আসামি আলাউদ্দিন হীরার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও হত্যা চেষ্টাসহ দশটির অধিক মামলা এবং বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। ২ নম্বর আসামি আল আমিনের বিরুদ্ধে ফতুল্লা থানায় পাঁচটি মাদক মামলা সহ নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারটি জিডি রয়েছে। এবং ৩ নম্বর আসামি রাসেলের বিরুদ্ধে একই থানায় দুইটি মাদক মামলা রয়েছে। আওয়ামীলীগ নেতা সুরুজ মিয়া হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃত এই চার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে বলে সংবাদ সম্মেলনে র‌্যাব জানিয়েছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা সদরের ফতুল্লা থানার আলীপাড়া এলাকায় ইট বালু সিমেন্ট সহ ইমারত নির্মান সামগ্রি সরবরাহ ব্যবসার নিয়ন্ত্রন, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিতে বাঁধা দেয়ায় কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক সুরুজ মিয়ার সাথে স্থানীয় সন্ত্রাসি সালাউদ্দিন সালু ও তার ভাই আলাউদ্দিন হীরার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে স্থানীয় আলীপাড়া মসজিদে জোহর নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে হীরা ও সালুর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসি সুরুজ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এসময় সুরুজ মিয়াকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসিদের হামলায় আহত হন তার দুই ছেলেসহ চারজন। ঘটনার পরদিন ২৮ জুন (শুক্রবার) নিহত সুরুজ মিয়ার ছেলে বাদি হয়ে ২১ জনের নাম উল্লেখ সহ এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় গতকাল শনিবার দুইজনকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »