শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর দুই আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার : ৫ দিনের রি.মা.ন্ড আবেদন তুহিন হ.ত্যা মামলায় পুনর্জামিন পেলেন আইভী : আদালতে হাজির হয়ে আবেদন বন্দরে স্ত্রীকে গলাকে.টে হ.ত্যার অভিযোগ : ৯৯৯-এ ফোন দিয়ে স্বামীর আত্মস্বীকার সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গু.লিতে শীর্ষ স.ন্ত্রা.সী সাহেব আলী নি.হ.ত ফতুল্লার ‘কোবরা গ্রুপের’ প্রধান সোহেল অ.স্ত্র ও মা.দ.কসহ গ্রেপ্তার সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ এক রাতেই তিন স্থানে বি.স্ফো.র.ণ: দ.গ্ধ ৯ ফতুল্লায় ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সং.ঘ.র্ষ : গু.লি.বি.দ্ধসহ আহত ১০ শ্রমিকলীগ থেকে তাঁতীদলে পদ পাওয়া সেই নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি গাঁ.জা উদ্ধার

অ.স্ত্রসহ সিদ্ধিরগঞ্জে তিন ছিন.তাইকারী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ Time View

ঢাকা-চট্টগ্রাম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রবিবার (২৬ অক্টোবর) র‌্যাব-১১’র লেঃ কমান্ডার এ মোঃ নাঈম উল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে তাদেরকে প্রেপ্তার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে দুইটি সুইচ গিয়ার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বন্দর থানার মোঃ শাহআলমের ছেলে সাইদুল বেপারী (২৭), সিদ্ধিরগঞ্জ থানার হুমায়ুন কবিরের ছেলে মোঃ সৈকত হোসেন (২৮), কুমিল্লা জেলার লাকসাম থানার মৃত মাসুদের ছেলে মোঃ হৃদয় (২০)।

র‌্যাব জানায়, গ্রেপ্তাররকৃত আসামিরা অত্র এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি’সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। এই সংঘবদ্ধ চক্রটির সদস্যরা গ্রেপ্তারকৃত আসামি সাইদুল বেপারীর নেতৃত্বে পরস্পর যোগসাজসে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাধারণ জনগণ এবং সিএনজি, অটো ড্রাইভারদের কাছ থেকে ভয়-ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান মালামাল ডাকাতি ও ছিনতাই করে থাকে। আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ডিএমপি, ঢাকার কদমতলী থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের সিদ্ধিরগঞ্জ থানায় হন্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »