মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক

আড়াইহাজারে ৩ ডাকাত গ্রেপ্তার দেশীয় অস্ত্রসহ

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৯৪ Time View

আড়াইহাজারে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার শ্রীনিবাসদী এলাকার লেকত আলীর ছেলে ইয়াসিন (২৪), শালমদী এলাকার হাসান আলীর ছেলে মিলন (২৭) ও গহরদী এলাকার আফাজ উদ্দিন ডাকাতের ছেলে শাহজালাল (৩০)।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, সুইচ গিয়ার ও চাকু। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকায় অভিযান চালালে ডাকাতরা পালানোর চেষ্টাকালে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও ৫ থেকে ৬ জন ডাকাত পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন ডাকাতির জন্য তারা পরামর্শ করতে সেখানে উপস্থিত হয়েছিলেন। তারা দীর্ঘদিন ধরে আড়াইহাজারের বিভিন্ন বাড়িতে, ব্যবসায়ী বা আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলোকে টার্গেট করে পরিকল্পিতভাবে ডাকাতি করে আসছিলেন। তাদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »