বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার রাতভর খোঁজাখুঁজি: সকালে লেকে ভাসলো দুই কিশোরের ম.র.দে.হ ফতুল্লায় ভয়া.বহ বি.স্ফো.রণ: বাবার মৃ.ত্যু: হাসপাতালে সন্তানরা

আড়াইহাজারে টায়ারে আগুন জ্বালিয়ে আজাদ সমর্থকদের অবরোধ

আড়াইহাজার প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View

বিএনপির ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে অবরোধের সমর্থনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারের শেষ প্রান্তে নরসিংদীর কাছাকাছি এলাকায় টায়ারে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এসময় মিছিল করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার ( ৮ নভেম্বর ) ভোর সকালে আড়াইহাজারের পুরিন্দা রশিদের বাড়ির সামনে অবরোধের সময়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃংখলাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অবরোধকারীরা চলে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু জানান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতৃত্বে আমরা রাজপথে আছি এবং থাকব। আজাদ সাহেবের নির্দেশনায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আড়াইহাজর থানা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে। দাবি পূরণ না হলে লাগাতার কর্মসূচি চলবে। মামলা ও গ্রেফতার করে আমাদেরকে রাজপথ থেকে সরানো যাবে না। এই সরকারের পতন করেই রাজপথ ছাড়বো ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »