শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

হত্যাকাণ্ডের ১৬ বছর পর আসামির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২১০ Time View

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ২০০৭ সালের একটি হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

সাজাপ্রাপ্ত আসামি মো. জালাল (৪১) নরসিংদী নোয়াকান্দির সুলতান মিয়ার ছেলে।

তাকে একইসাথে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

২০০৭ সালের ৬ অক্টোবর আড়াইহাজারের ঝাউগাড়া এলাকার রিজিয়া খাতুন নামে ৫৫ বছর বয়সী এক নারী খুন হন। এই ঘটনায় তার ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে আড়াইহাজার থানায় মামলা করেন। পুলিশ তদন্তে এই হত্যাকাকাণ্ডের সাথে নিহতের মেয়ের দেবর জালালের সম্পৃক্ততা পায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করলে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে মামলার নথিসূত্রে জানা যায়।

এই মামলার তদন্ত শেষে জালালকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এই হত্যাকাণ্ডের দীর্ঘ ১৬ বছর পর আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।

সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »