সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আমলাপাড়া আদর্শ স্কুলে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয় আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা

ডিভিশন পেলেও জামিন পাননি আইভী

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৯৩ Time View
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন না মঞ্জুর করেছে আদালত।
সোমবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত এর বিচারক শামসুর রহমানের আদালতে জামিন আবেদন ও ডিভিশনের আবেদন করেন আইনজীবীরা। এরপর দুই পক্ষের যুক্তি তর্ক শুনে জামিন নামঞ্জুর করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।
আইভীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা সাবেক মেয়র আইভীর জামিন আবেদন করলে আদালত সেটা নামঞ্জুর করেন। একই সাথে তিনি ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদার। আমরা আদালতে প্রার্থনা করেছি তাকে যেন ডিভিশন দেয়া হয় এবং আদালত নীতিগতভাবে একমত হয়েছেন। আদালত জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার কথা বলেছে।
সূপ্রীম কোর্টের আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে আইভী কখনও মাঠে নামে নাই। তাঁর বিরুদ্ধে সব গুলো মিথ্যা মামলা। তাঁর কোন সম্পৃক্ততা নাই। তাকে একটি মামলায় কাস্টডি দিয়েছে। বাকি মিথ্যা মামলা গুলো তো তাকে কাস্টডি ইস্যু করেনি। যাতে আমাদের জামিন চাওয়ার ব্যাপারে ব্যত্যয় ঘটছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »