মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :

চার হত্যা মামলায় আবারো ৮ দিনের রিমান্ডে গাজী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ Time View
চার হত্যা মামলায় আবারো ৮ দিনের রিমান্ডে গাজী
সংগৃহীত
চার হত্যা মামলায় আবারো ৮ দিনের রিমান্ডে সাবেক সংসদ সদস্য ও সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তুগীর গাজী। এ নিয়ে তার বিরুদ্ধে মোট চারবার রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা চার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে উঠানো হয়।
এসময় প্রত্যেক মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন এর আদালত শুনানী শেষে ২ দিন করে মোট ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল রশীদ।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশের মতো নারায়ণগঞ্জেও অনেক হত্যাকান্ড সংঘঠিত হয়েছে। এসকল হত্যকান্ডের ঘটনায় বিভিন্ন থানায় মামলা হয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার চারটি হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখিয়ে ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছিলো। আদালত উভয় পক্ষের শুনানী শেষে দুই দিন করে চার মামলায় মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত চারটি মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়ায় গত ২০ আগস্ট হোটেল কর্মচারী মো. শাহীন ও একই দিন গার্মেন্টস কর্মী মিনারুল ইসলাম, গত ২১ আগস্ট হুসাইন এবং গত ২০ আগস্ট মো. তুহিন হত্যায় গোলাম দস্তগীর গাজী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »