শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

এ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডারে ২ কোটি টাকার ইয়াবা

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৯৭ Time View

এ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডারের ভেতর থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। এসময় ইয়াবার সঙ্গে জড়িত থাকার অপরাধে মো: ইসহাক (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে কক্সবাজারের টেকনাফ থানার উত্তর নীলা আমতলী এলাকার মো: কামালের ছেলে। রোববার (১২ মে) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা টোল প্লাজায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লেনে এ্যাম্বুলেন্সটি আটক করে তল্লাশী করা হয়। এসময় অক্সিজেন সিলিন্ডারের ভিতরে অভিনব কায়দায় সংরক্ষিত ৬টি প্যাকেটে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত ইসহাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে টেকনাফ থেকে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছে। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »