সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

সাংবাদিক এমদাদুল হক মিলন হ.ত্যা.র প্রতিবাদে সোনারগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২১৮ Time View

খুলনার ডুমুরিয়ার সাংবাদিক ও শলুয়া প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্নস্থানে গণমাধ্যমের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ কখনোই কোনো শুভ ফল বয়ে আনতে পারে না। একের পর এক সাংবাদিক হত্যার মতো জঘন্য ঘটনা ঘটছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি। অথচ সরকার অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের কার্যকর উদ্যোগ না নিয়ে কেবল বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও বলেন, ২৪-এর অভ্যুত্থান কোনো অন্যায়ের প্রশ্রয় দেওয়ার জন্য হয়নি। এ অভ্যুত্থান হয়েছিল একটি সুন্দর, সুষ্ঠু ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যাশায়—যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে এবং জীবনের নিরাপত্তা পাবে। অবিলম্বে সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- যুগান্তরের সাংবাদিক আল-আমিন তুষার, মানবজমিন পত্রিকার আবুবকর সিদ্দিক, নয়াদিগন্তের হাসান মাহমুদ রিপন, কালের কণ্ঠের মনিরুজ্জামান মনির, বাংলাদেশ প্রতিদিনের মাজহারুল ইসলাম, সমকাল পত্রিকার শাহদাত হোসেন রতন, দেশ রূপান্তরের রবিউল ইসলাম, আমাদের সময়ের মিজানুর রহমান, মোকাররম মোল্লা মামুন, কালবেলার রুবেল মিয়া, খবরের কাগজের ইমরান, মশিউর রহমান, হুমায়ুন কবির, কবির হোসেন, কামরুজ্জামান রানা, নজরুল ইসলাম শুভ, নাসির উদ্দিন, হাবিবুর রহমান, নুরনবী জনি, ডালিম হোসাইন, সজীব হোসেন, মীমরাজ হোসেন, তৌরভ হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »