বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

রাজনৈতিক ব্যক্তিরা কখনো লাঠি নিয়ে রাজপথে নামতে পারে না: চন্দন শীল

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৮৩ Time View

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, রাজনৈতিক ব্যক্তিরা কখনো লাঠি নিয়ে রাজপথে নামতে পারে না। তারা অগ্নি সন্ত্রাসের জন্য রাজনীতি করে। আমাদের চার টায় অনুষ্ঠানটি শেষ করার কথা ছিলো কিন্তু দেখলাম বিএনপির ছিচকে সন্ত্রাসরা লাঠি নিয়ে মিছিল করছে, তাই অনুষ্ঠানটি দেরি করে শেষ করতে বলা হয়েছে। যেকোন অপশক্তিকে প্রতিহত করতে আমরা প্রস্তুত আছি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।

বুধবার (৩০ আগষ্ট) বিকালে চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও জেলা শ্রমীক লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, কেন্দ্রীয় কমিটির ট্যাংক লরী শ্রমীক ইউনিয়ন যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন, জেলা শ্রমীক লীগের যুগ্ম আহবায়ক মজিবর রহমান,শ্রমীক লীগ নেতা মুসলেউদ্দিন জীবন, মো. লিটন, আলমঙ্গীর প্রমুখ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »