রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আ.গু.ন: যাত্রীর ছদ্মবেশে উঠে না.শ.ক.তা ফতুল্লায় ফের শ্রমিক অস.ন্তোষ: দুই কারখানায় কর্মবিরতি সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়া.বাসহ গ্রেপ্তার ২: প্রাইভেটকার জব্দ ফতুল্লায় পুলিশ কনস্টেবল হ.ত্যা: প্রধান সন্দেহভাজনসহ গ্রেপ্তার ৬: গু.লি.বি.দ্ধ ডেভিড সিদ্ধিরগঞ্জে ভেকু দিয়ে গুঁ.ড়ি.য়ে দেওয়া হলো বসতবাড়ি: একাধিক বিএনপি নেতাসহ আসামি ২৬৪ মধ্যরাতে ঘুমন্ত পরিবারের ওপর বুলডোজার আ.ঘা.ত : কু.পি.য়ে জ.খ.ম ও টাকা লু.টে.র অভিযোগ সিদ্ধিরগঞ্জে নে.শার টাকার জন্য মা-বাবাকে জ.খ.ম: মাদ.কসেবী ছেলে গ্রেফতার চার মাসের বকেয়া বেতনের দাবিতে আম্বার কমপ্লেক্সের শ্রমিকদের বি.ক্ষো.ভ ফতুল্লায় চুলায় আ.গু.ন জ্বা.লাতেই ফ্ল্যাটে জমে থাকা গ্যাসে বি.স্ফো.রণ: দগ্ধ ৪ নারায়ণগঞ্জে শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নি.সংযোগের চেষ্টা ছাত্রদলের

সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আ.গু.ন: যাত্রীর ছদ্মবেশে উঠে না.শ.ক.তা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে দুই যুবক আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন বাসটির হেলপার। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে বাসটির বেশির ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও বাসসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিফাত নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন মেঘলা পরিবহনের বাসটি শুক্রবার রাতে ভুলতা গাউছিয়া এলাকা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। বাসটিতে তখন ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন। পথে সিদ্ধিরগঞ্জের ১০ তলা সংলগ্ন এলাকা থেকে আরও দুই যুবক বাসে ওঠেন। তারা সাধারণ যাত্রীর মতো বাসের পেছনের দিকে গিয়ে বসেন।

বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন ধরে মৌচাক ইউটার্ন এলাকায় পৌঁছালে ওই দুই যুবক বাস থেকে নেমে যান। এর কিছুক্ষণের মধ্যেই বাসে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

বাসটির হেলপার তানজিল বলেন, ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে তারা ঢাকার দিকে যাচ্ছিলেন। সিদ্ধিরগঞ্জের ১০ তলা সংলগ্ন এলাকা থেকে দুই যুবক বাসে উঠে পেছনের সিটে বসেন। মৌচাক ইউটার্নের সামনে এসে তারা বাস থেকে নেমে যাওয়ার পরপরই আগুন ধরে যায়। এ সময় অন্য যাত্রীরা চিৎকার করে দ্রুত বাস থেকে নেমে যান।

ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাসটির উল্লেখযোগ্য অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বাসে আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত বাসটি ডাম্পিংয়ে রাখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »