রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন ফতুল্লায় অবৈ.ধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বি.স্ফো.র.ণ : দ.গ্ধ ৪ দুই ডা.কা.তি মামলায় সংঘ.বদ্ধ চ.ক্রের ৫ সদস্য গ্রেপ্তার: স্বর্ণালংকার ও শট.গান উদ্ধার

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: আহত ১

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩৭৭ Time View

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বড় বিনাইর চর এলাকার মুজাম্মেল হক এর বাড়ীতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাপড় ব্যবসায়ী মুজাম্মেল হকের বসত ঘরের বাহিরের কেচি গেটের তালা কেটে ও দরজা ভেঙ্গে ১০/১৫ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে।

পরে ডাকাতরা চোখের পলকে ঘরে প্রবেশ করে। তাদের প্রত্যেকের পরণে হাফ পেন্ট, গেঞ্জি এবং মুখোশ পরিহিত ছিল । পরে সবাইকে জিম্মি করে ডাকাত দল নগদ ১ লাখ ১০ হাজার টাকা, সাড়ে চার ভরি স্বর্ণ ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়।’ এর সময় ডাকাতের হামলায় মোজাম্মেলের ছেলে রাবিকুলকে (৩৬) কুপিয়ে আহত করে।

এ ঘটনায় আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশা করি ডাকাত গ্রেফতার ও মালামাল উদ্ধার করতে সক্ষম হবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »