শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা: বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জ.রি.মা.না

ফতুল্লা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ Time View

সদর উপজেলার দেলপাড়া এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করে নির্বাচনী প্রচারণার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় মনির হোসাইন কাসেমীর প্রতিনিধিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জমিয়তে উলেমায়ে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমী (খেজুর গাছ প্রতীক) নির্বাচনী প্রচারণা চালান বলে জানান ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।

তিনি আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৫(খ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। অভিযানের সময় অনুষ্ঠানের আয়োজক ও প্রার্থীর প্রতিনিধি তাদের দোষ স্বীকার করেন।

দোষ স্বীকারোক্তির পর আচরণ বিধিমালার ২৭(ক) ধারায় প্রার্থীর উপস্থিত প্রতিনিধির বিরুদ্ধে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্টদের ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা কঠোরভাবে অনুসরণের বিষয়ে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »