রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার নাসিকের কর মেলায় ৭ কোটি টাকা বকেয়া আদায়

র‌্যাব পরিচয়ে বাস থামিয়ে ডা.কা.তি: গ্রে.প্তার বেল্লাল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ Time View

র‌্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৮০ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (১৯ জুন) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১’র কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর দশমিনা থানার নলখোলা এলাকা থেকে মো. বেল্লাল খান তুহিন (৩৮) কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ৭ জানুয়ারি বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। হাজী জুয়েলারীর দুই ব্যবসায়ী মোজাম্মেল হক হুমায়ুন (৫২) ও ফজলে রাব্বি (২৮) ঢাকার বায়তুল মোকাররমে স্বর্ণ বিক্রি শেষে গুলিস্তান থেকে বাসে করে নারায়ণগঞ্জে ফিরছিলেন।

বিকেল ৩টার দিকে একটি সাদা মাইক্রোবাস বাসটির গতিরোধ করে। এ সময় কয়েকজন ব্যক্তি নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে ওই দুই ব্যবসায়ীকে টাকার ব্যাগসহ বাস থেকে নামিয়ে নিয়ে যায়। পরে তাদের মারধর করে চোখ বেঁধে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতরা।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২ লাখ ৩৭ হাজার ৯১০ টাকা, একটি আইফোন-১৬, দুটি মোবাইল ফোন ও একটি সোনার আংটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেল্লাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »