সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

মা-দ-ক মামলায় যুবকের যাবজ্জীবন কা-রা-দ-ন্ড

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৪৩ Time View

মাদক মামলায় মো. ফাহিম (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত মো. আবু শামীম আজাদ এ রায় দেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান। দণ্ডপ্রাপ্ত ফাহিম রূপগঞ্জের চনপাড়া এলাকার নাছির মিয়ার ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ মে ৫৪০ পুড়িয়া হেরোইনসহ ফাহিমকে রূপগঞ্জের চনপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানা ফাহিমের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় প্রদান করেন বলে জানান কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »