বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

সিদ্ধিরগঞ্জে কোনো স-ন্ত্রা-সী কার্যক্রম চলতে দেওয়া হবে না: আজহারুল ইসলাম মান্নান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১০৬ Time View

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনিত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “বিএনপি একটি গণতান্ত্রিক ও সুশৃঙ্খল দল। এ দলে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের ঠাঁই হবে না। ভবিষ্যতে সিদ্ধিরগঞ্জে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না।”

সোমবার (৩ নভেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর সৌদি বাংলা শপিং মলের সামনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণপ্রচারণা কর্মসূচিতে অংশ নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, “সিদ্ধিরগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে। এলাকার শান্তি ও উন্নয়নের জন্য আমি জনগণের পাশে থাকতে চাই।”

সমাবেশ শেষে হাজারো নেতাকর্মী নিয়ে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদযাত্রা করেন। এসময় মুক্তিনগর বটতলা, মাদানীনগর, নিমাইকাশারী ও সানারপাড় বাসস্ট্যান্ড পর্যন্ত পথযাত্রা শেষে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। বিএনপি ও অঙ্গসংগঠনের সাধারণ কর্মীরা এসময় আজহারুল ইসলাম মান্নানকে ফুলের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

গণপ্রচারণায় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার ও সদস্য সচিব রেদোওয়ান হোসেন পাপ্পু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »