বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ সদর ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি প্রত্যাহার

নারায়ণগঞ্জ হোক নি.র্যা.ত.নের জায়গা থেকে মুক্তির জায়গা: আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ Time View

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “আমরা চাই মানুষ ছোটখাটো বিরোধ নিয়ে কোর্টে ছুটোছুটি না করে সহজেই ন্যায়বিচার পাক। এজন্যই লিগ্যাল এইড ও ই-বেইলবন্ডসহ নানা সংস্কার হাতে নিয়েছি।”

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ প্রাঙ্গণে ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

ড. আসিফ নজরুল বলেন, “আমরা লিগ্যাল এইডের ব্যবস্থা করেছি, যাতে সাধারণ মানুষ অযথা আদালতে যেতে না হয়। এখন এসব পাইলট পর্যায়ে চলছে। আশা করছি আগামী ২-৩ মাসের মধ্যে সারাদেশে ই-বেইলবন্ড ও অনলাইন লিগ্যাল এইড চালু করতে পারবো।”

তবে তিনি বলেন, “নিম্ন আদালতে সংস্কার হলেও উচ্চ আদালতে পরিবর্তন না এলে বিচারপ্রার্থীরা আসল সুফল পাবে না। যেমন- শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিম্ন আদালতে আমরা এক মাসে বিচার শেষ করতে পারলেও উচ্চ আদালতে সেই মামলার নিষ্পত্তি কবে হবে বলা মুশকিল।”

তিনি আরও বলেন, “আমাদের উচ্চ আদালতের বিচারকরা কখনো নিম্ন আদালতে ইন্সপেকশনে যান। কিন্তু অনেক সময় সেটি আনন্দ ভ্রমণে পরিণত হয়। এ বাস্তবতা বদলাতে হবে।”

নারায়ণগঞ্জের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, “নারায়ণগঞ্জ একসময় গডফাদারদের নিয়ন্ত্রণে ছিল। যেখানে ন্যায়বিচার পাওয়া ছিল কঠিন। আমরা সেই পরিস্থিতি পরিবর্তন করতে চাই। ন্যায়বিচারের নতুন সূচনা আমরা নারায়ণগঞ্জ থেকেই শুরু করছি। আমরা চাই নারায়ণগঞ্জ হোক নির্যাতনের জায়গা থেকে মুক্তির জায়গা।”

সরকারি কর্মকর্তাদের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে তিনি বলেন, “ডাক্তার, ম্যাজিস্ট্রেট, পুলিশসহ সরকারি কর্মকর্তাদের সাক্ষ্য অনলাইনে নেওয়ার উদ্যোগ নিচ্ছি, যাতে মামলা দ্রুত নিষ্পত্তি হয়।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »