সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

সোনারগাঁয়ে সাড়ে সাত’শ বছরের প্রাচীন গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন

সোনারগাঁও প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৮ Time View

সোনারগাঁয়ে প্রায় সাড়ে সাত’শ বছরের প্রাচীন উপমহাদেশের প্রথম হাদিস চর্চা কেন্দ্রের গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টম্বর) সকালে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামে ধ্বংসপ্রায় প্রাচীর গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবি রহমান মুজিব, সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উদীচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সাংস্কৃতিক সংগঠন চারণ-এর সভাপতি মো. বেলায়েত হোসেন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোফাখ্খার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুর রহমান, নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী, শিক্ষিকা শামীমা নাসরিন ও সংগঠক রাসেল আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় আনুমানিক ১২৭৮ খ্রিষ্টাব্দে উজবেকিস্তান থেকে আগত প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা একটি হাদিস চর্চা কেন্দ্র গড়ে তুলেছিলেন। এর খুব নিকটেই ছিল একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান ‘ইসলামিক একাডেমি’, যার অধ্যক্ষ ছিলেন শরফুদ্দিন আবু তাওয়ামা। তিনি সোনারগাঁয়ে এসেছিলেন ১২৭৪ সালে, ইন্তেকাল করেন ১৩০০ সালে। ওই সময় দেশ-বিদেশে এটির ব্যাপক পরিচিতি ছড়িয়ে পরে। এ চর্চা কেন্দ্রটির পাশেই ছিল একটি সমৃদ্ধ গ্রন্থাগার। বর্তমানে এর ধ্বংসাবশেষ টিকে রয়েছে। অবিলম্বে এ গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদটি সংস্কার ও সুরক্ষার দাবি জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »