শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২ বন্দরে গ্যাস লিকেজে আ.গুন: দ.গ্ধ শিশুর মৃ.ত্যু: শ.ঙ্কায় বাবা-মা আমের ক্যারেটে ফেন.সিডি.লের বিকল্প ফেয়ার.ডিল: র‌্যাবের জালে ট্রাকসহ গ্রেপ্তার ১ তোলারাম কলেজে বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সং.ঘ.র্ষ : আ.হ.ত ৫ সিদ্ধিরগঞ্জে দিনমজুরকে আ.টকে ২ লাখ টাকা চাঁ.দা দাবি: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আরও ৪ হত্যা মামলা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৬৪ Time View

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন হত্যার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে আরও চারটি মামলা হয়েছে। ২৭ ও ৩০ জুন মামলাগুলো দায়ের করেন নিহতদের স্বজনরা। এতে বাদী হয়েছেন মো. সিরাজুল ইসলাম, মুনজিল হোসেন, মো. আল আমিন এবং মো. ওয়াজেদ আলী।

মামলার এজাহার থেকে জানা গেছে, মো. আল আমিন বাদী হয়ে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের (৭২), আসাদুজ্জামান খান কামাল (৭৩), একেএম শামীম ওসমান (৬৪), শামীম ওসমানপুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরী ওসমান (৪৫) ও (নাসিক) ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল (৪২)। এই মামলায় অজ্ঞাত রয়েছেন ৬০-৭০ জন।

মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান (৬৪), শামীম ওসমানপুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরী ওসমান (৪৫) এবং শাহজালাল বাদল (৪২)। মামলাটিতে অজ্ঞাত হিসেবে রয়েছে ১০০-১৫০ জন।

মুনজিল হোসেনের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অজ্ঞাত ৭০-৮০ জন আসামি।

ওয়াজেদ আলীর দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের (৭২), আসাদুজ্জামান খান কামাল (৭৩), একেএম শামীম ওসমান (৬৪), শামীম ওসমানপুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরী ওসমান (৪৫) ও (নাসিক) ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল (৪২)। এই মামলায় অজ্ঞাত আসামি রয়েছেন ৬০-৭০ জন।

মামলার এজাহারগুলোতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে ছাত্র-জনতার কোটাবিরোধী আন্দোলন চলাকালীন ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন বৃষ্টি হার্ডওয়ার দোকানের সামনে বাদী মুনজিল হোসেনের ছেলে মো. সুজন খান (২৯) উপস্থিত ছিলেন। সেদিন এই মামলার অজ্ঞাতনামা আসামিরা ঘটনাস্থলে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ভিকটিম সুজন খান নাভির নিচে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে।

২০ জুলাই বিকেল ৪টার সময়ে বাদী সিরাজুল ইসলামের ছোট ভাই আলাউদ্দিন (৩৬) আন্দোলনরতদের সঙ্গে যোগ দেন। ওইদিন বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানিনগর অংশে বিক্ষোভ চালিয়ে গেলে তাদের দমাতে শামীম ওসমানের নেতৃত্বে অন্যান্য আসামিরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। তখন ভিকটিম আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

একই দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে বাদী আল আমিনের ছোট ভাই ভিকটিম আব্দুস সালাম গুলিবিদ্ধ হর। গুলিবিদ্ধের দু’দিন পর ডাচ্ বাংলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একইদিন মহাসড়কের ডাচ্ বাংলা ব্যাংক ভবনের সামনে মামলার বাদী ওয়াজেদ আলীর ছোট ভাই ভিকটিম আব্দুস সালাম গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ২৭ জুন একটি আর বাকি ৩টি মামলা ৩০ জুন রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »