রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ সামগ্রী বিতরণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া আল-ফরহাদ বক্তাবলীতে ৬ বছরের শিশুকে ধ.র্ষ.ণের অভি.যোগ ২ যুবকের বি.রুদ্ধে ভুলতা-গাউছিয়া সড়ক ভাঙনে চাপ এশিয়ান হাইওয়েতে: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট অটোরিকশা চালক হ.ত্যার প্রতি.বাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ: যানজট দেশের বর্তমান প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী ফতুল্লার বিকাশ ব্যবসায়ী আতিকুল হ.ত্যা মামলার র.হস্য উদঘাটন: গ্রেফ.তার ৬ জুলাই গণঅভ্যুত্থানে গু.লিবি.দ্ধ সাহালমকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান স্ত্রীর সঙ্গে পর.কীয়া স.ন্দেহ: ঘুমন্ত ছোট ভাইকে খু.ন ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবীতে সোনারগাঁওয়ে মানববন্ধন ফতুল্লায় পোশাক কারখানার স্টোররুমে এজিএমের ঝুলন্ত মর.দেহ উদ্ধার

পরীক্ষা কেন্দ্রের ফ্যান খুলে পড়ল এইচএসসি পরীক্ষার্থীর মাথায়

স্টাফ রিপোর্টার, সিদ্ধিরগঞ্জ
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩৫২ Time View

চলন্ত ফ্যান খুলে পড়ে সিদ্ধিরগঞ্জে রেবতী মোহন স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার হলে এক পরীক্ষার্থী আহত হয়েছে। তবে বিভিন্ন সূত্রমতে তিন পরীক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়। তবে এ বিষয়ে একাধিকবার কলেজের অধ্যক্ষ নুর ইসলামের মুঠোফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জে রেবতী মোহন স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী ফাল্গুনী আক্তার ঈশা (১৮) সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর চৌধুরীবাড়ি এলাকার মো. ইসলামের মেয়ে। তিনি সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের শিক্ষার্থী। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কিছুটা সুস্থ হওয়ার পর ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

এ বিষয়ে রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি আলহাজ্ব কবির হোসেন বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালীন দুপুর বারো টার দিকে আমরা একজন শিক্ষার্থীর মাথায় সিলিং ফ্যান পরে আহত হওয়ার খবর পাই। এ ঘটনার পরে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার এসে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আমরা শিক্ষক সহ শিক্ষার্থীকে দ্রুত সাইনবোর্ড এর প্রো এ্যাকটিভ মেডিকেলে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করি। তার গালের ডানপাশ কেটে যাওয়ায় ৩টি সেলাই দেয়া হয়। বর্তমানে মেয়েটি আশঙ্কামুক্ত। আসলে দুর্ঘটনায় কারো হাত নাই। আমি মেয়েটির দ্রুত সুস্থতা কামনা করছি।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত পরীক্ষার্থীর গালে ও হাতের এক অংশ কেটে যায়। এ সময় কলেজের নিয়োজিত ডাক্তারের প্রাথমিক চিকিৎসা শেষ করে তাকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়। ওইখানের প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরীক্ষার হলে আনা হয়। এ সময় তাকে পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় দেওয়া হয়। বর্তমানে ওই শিক্ষার্থী আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »