শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

ডিএনডি’র পানি নিস্কাশন ক্যানেলে ময়লা আর্বজনা পরিস্কার করলো সেনাবাহিনী

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৪৯ Time View

ডিএনডি বাধেঁর ভেতরের বেশ কয়েকটি নিষ্কাশন খাল ময়লা-আর্বজনা ফেলে ভরাট করে পানির প্রবাহ বন্ধ করে দেয়া স্পটগুলো ভেকু দিয়ে পরিস্কার কাজ করেছে ডিএনডির সংস্কার কাজের দায়িত্ব থাকা সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার সকাল বিকেলে পর্যন্ত সেনাবাহিনীর মেজর এস এম সাকিব আজুয়াদের নেতৃত্বে ডিএনডির অভ্যন্তরের কংশ নদী নামের নিষ্কাশন খালের আব্দুল আলী পুলের দুই পাশে ডিএনডির খাল দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও খালের মধ্যে ফেলা ময়লা আর্বজনা পলিথিন ভেকু দিয়ে পরিস্কার কাজ করা হয়। এছাড়া হীরাঝির সংলগ্ন খালসহ বেশ কয়েকটি স্পর্টের খালে ফেলা ময়লা আর্বজনা ও অবৈধ স্থাপনায় উচ্ছেদ চালানো হয়।

এ সময় মেজর এস এম সাকিব আজুয়াদ সাংবাদিকদের বলেন, ডিএনডি বাধেঁর ভেতরের সংস্কার কাজ ইতোমধ্যে সেনাবাহিনী সম্পন্ন করেছে। ডিএনডি বাধেঁর ভেতরে টানা বর্ষণ হলে সেই পানি সেচ পাম্প দিয়ে ১২ ঘন্টার মধ্যেই নিস্কাশন করা হচ্ছে। ফলে জলাবদ্ধতা হচ্ছে না। তিনি ডিএনডিবাসিকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, ডিএনডির পানি নিস্কাশন খাল বা ক্যানেলে আমরা যাতে ময়লা আর্বজনা, পলিথিন না ফেলি। যাতে পানির প্রবাহ বাধাগ্রস্থ না হয় সেদিকে খেয়াল রাখতে সকলের কাছে অনুরোধ জানান। তিনি বলেন, আগামী ৩০ জুন আমরা প্রকল্পটি পানি উন্নয়ন বোডের কাছে হস্তান্তর করে দিবো। পরে পানি উন্নয়ন বোর্ড বা সিটি কর্পোরেশন এটি দেখভাল করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএনডি বাধেঁর ভেতরে সংস্কার কাজের বাইরের একটি অংশ হচ্ছে লালপুর, ইসদাইর, গাবতলী। যেটি ডিএনডির প্রকল্পের বাইরে। সেখানে নীচু এলাকা হওয়ার কারণে কিছু পানি জমে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »