সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

রূপগঞ্জে ৫ শতাধিক রুগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৬৭ Time View

রূপগঞ্জে ৫ শতাধিক রুগীর মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাসহ চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ মে) দিনব্যাপী উপজেলার মোগরাকুল মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় এ সেবা কার্যক্রম পরিচালিত হয়। রূপগঞ্জের তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের আয়োজনে চক্ষু সেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল।

চক্ষু সেবা কার্যক্রমে রোগীদের চোখের ছানি পরীক্ষা, চশমা বিতরণ, ওষুধ সরবরাহ, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরামর্শ প্রদান এবং অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থাপনার পাশাপাশি হাসপাতালে যাতায়াতের ব্যবস্থাও করা হয়। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউটের মেডিকেল টিমের সদস্য ডা. খালেদ ইরফান রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা।

তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি খন্দকার আল-আমীন এর সভাপতিত্বে এ সেবা কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন- আলহাজ্ব লায়ন মো: মোজাম্মেল হক ভুইয়া, মশিউর রহমান ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান বাবুল, এডভোকেট ইসরাফিল হোসাইন প্রমুখ।

আয়োজকরা জানান, “বর্তমান বাজার পরিস্থিতিতে দরিদ্র মানুষের পক্ষে সাধারণ চিকিৎসা গ্রহণ করাও কষ্টসাধ্য হয়ে উঠেছে। এর মধ্যে চোখের সমস্যায় যারা ভুগছেন তারা অনেক সময় আর্থিক সমস্যার কারণে চিকিৎসা করাতে পারেন না। এই বাস্তবতাকে সামনে রেখে আমরা বিনামূল্যে এই সেবা কার্যক্রম শুরু করেছি।”

তারা আরও জানান, এ কার্যক্রমের আওতায় ইতোমধ্যে কয়েকজনকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। ইসলামিক পাঠাগারের উদ্যোগে আজ আমরা দ্বিতীয়বারের মতো সেবা কার্যক্রম পরিচালিত করছি। পর্যায়ক্রমে রূপগঞ্জের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকায় এ চক্ষু সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »