বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার

রূপগঞ্জ সংস্কারের প্রত্যয়ে ইমাম সম্মেলন

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২১৩ Time View

রূপগঞ্জকে সংস্কার করতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো হাসাননগর এলাকায় এ সম্মেলনের অনুষ্ঠিত হয়। এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত ইমাম সম্মেলনের আয়োজক ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাউছিয়া গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। সভায় বক্তব্য রাখেন ভুলতা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, গাউছিয়া মার্কেট জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুম ও মাওলানা সাইফুল ইসলামসহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি দিপু ভুঁইয়া বলেন, বিগত ১৭ বছর রূপগঞ্জের ন্যায় সারা বাংলাদেশের কোথাও ইসলামী জলসায় মাওলানা, মুফতিরা ইসলামের কথা বলতে পারেনি। তাদের কণ্ঠ রোধ করে রেখেছিল ফ্যাসিস্ট সরকারের নেতারা। কোরআন, হাদিস সাথে পেলেই তাদেরকে জঙ্গি বলে অত্যাচার, নির্যাতন করে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করতো। বাংলার মাটিতে এমন ন্যাক্কারজনক ঘটনা যেনো আর না ঘটে সেই আশা ব্যক্ত করে আরো বলেন, বাংলাদেশে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা ৯০ ভাগ। এদেশের মানুষ সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে চললেও ইসলামকে অপমান করা হলে সহ্য করা হবে না। অন্যায়ভাবে কোনো মসজিদ থেকে কোরআনের পাখি ইমামদের জোরপূর্বক বের করা দেয়াও চলবে না। প্রয়োজনে বিএনপির লোকজন ওইসব নির্যাতিত ইমাম-মুয়াজ্জিনদের পাশে দাঁড়াবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »