শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

বায়ুদূষণ করায় রূপগঞ্জের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৫২ Time View

রূপগঞ্জের কাঞ্চনের কালাদী এলাকায় ঢাকা বাইপাস রোড (গাউছিয়া টু কাঞ্চন রোড) সংলগ্ন এলাকায় বায়ুদূষণ রোধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় বায়ুদূষণ করায় সী-চুয়ান রোডস এন্ড ব্রিজ গ্রুপকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম এ অভিযান চালায়। রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ে উপ-পরিচালক এ এইচ এম রাসেদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ এর ১১(চ) লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক সী-চুয়ান রোডস এন্ড ব্রিজ গ্রুপকে ১ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং নির্মাণ সামগ্রী ত্রিপল দিয়ে ঢেকে রাখা এবং নির্মাণ সাইটে সকাল বিকেল নিয়মিতভাবে পানি চিটানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »