রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আদালত চত্বর থেকে চু.রি হওয়া প্রাইভেট কার উদ্ধার: চো.র চ.ক্রে.র ৩ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ১৩০ জনের বিরুদ্ধে স.ন্ত্রা.স বি.রো.ধী আইনে মামলা: গ্রেপ্তার ১২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১২ জন গ্রেপ্তার মা ম লা থেকে নাম বাদ দেওয়ার তদবিরের অভিযোগ আলেকের বিরুদ্ধে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অ.স্ত্র লুট: গ্রেফতার ৪ স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী গ্রেপ্তার মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক

নারায়ণগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ Time View
নারায়ণগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
সংগৃহিত
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার একমাত্র আসামী জোবায়েরকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাকে।
রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।
দণ্ডপ্রাপ্ত আসামীর নাম আল জোবায়ের স্বপ্নীল (২৮)। সে শহরের পাইকপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। ২০২২ সালের ১ মার্চ নিতাইগঞ্জের ডাল পট্টি এলাকায় ডাকাতি করতে এসে ধারালো অস্ত্র দিয়ে রুমা চক্রবর্তী (৪৬) এবং অন্ত:সত্ত্বা মেয়ে ঋতু চক্রবর্তী (২২)কে হত্যা করে।
রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী রাম প্রসাদ চক্রবর্তী বলেন, ‘আমি এই রায়ে সন্তুষ্ট। এই খুনি আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। আমার স্ত্রীকে হত্যা করেছে। সন্তান সম্ভবা মেয়েকে হত্যা করেছে। আমি আইন উপদেষ্টার কাছে অনুরোধ করবো দ্রুত যেন এই রায় বাস্তবায়ন করে।’
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুর রহিম বলেন, ২০২২ সালের ১ মার্চ বিকেলে শহরের একটি ফ্ল্যাটে রুমা চক্রবর্তী ও অন্তঃসত্ত্বা মেয়ের ঋতু চক্রবর্তীকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে রক্তমাখা ধারালো ছুরি হাতে গ্লাস পরিহিত আল যুবায়ের স্বপ্নীল কে গ্রেফতার করে পুলিশ।
তিনি আরো বলেন, ‘২২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমানের ভিত্তিতে মামলার একমাত্র আসামীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। মূলত আসামী দস্যুতা করতে গিয়ে এই হত্যাকান্ড ঘটায়।’
এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে আলোচিত সেই মা-মেয়ে হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) এএইচএম কামরুজ্জামান ফারুক। অভিযোগপত্রে একমাত্র আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত আল জুবায়ের স্বপ্নীলকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »