বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আন্ডারপাসের উপরে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃ.ত্যু: বাবা-মাসহ আ.হ.ত ৫ সংস্কার বাস্তবায়ন না হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে: শফিকুর রহমান

বন্দরে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৪৯ Time View

বন্দরে পারভেজ (২০) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১১ আগষ্ট) রাত ২টায় বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগরস্থ তার নিজ বাড়িতে এ আত্মহত্যা ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারি পারভেজ ওই এলাকার মানিক বাবুর্চি মিয়ার ছেলে।

স্থানীয় এলাকাবাসী মাধ্যমে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ খবর পেয়ে শুক্রবার (১১ আগষ্ট) সকাল ১০টায় দ্রুত নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আত্মহত্যাকারি যুবকের পিতা মানিক বাবুর্চি বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।

আত্মহননকারী যুবকের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে প্রতিদিনের ন্যায় পারভেজ রাতের খাবার খেয়ে তার নিজকক্ষে ঘুমাতে যায়। পরে ওই রাতের ২টায় পারভেজ অজ্ঞাত কারনে নিজ ঘরের আড়ার সাথে লুঙ্গি ছেড়া অংশ দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। ওই সময় ঘরের লোকজন টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পারভেজকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ি উপ-পরিদর্শক মহসিন জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে পারভেজের মৃতদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করি। আত্মহত্যার কারন তাৎক্ষনিক জানা যায়নি তবে আত্মহত্যার কারন জানার জন্য পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »