শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

সিদ্ধিরগঞ্জে অটোরিক্সা মিস্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৮৯ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের ৮ দিন পর আঃ সালাম (৫৫) নামে এক অটোরিক্সা মিস্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ আগস্ট) চিটাগাং রোড কাসসাফ শপিং সেন্টারের পিছনে হীরাঝিল আবাসিক এলাকায় ডিএনডি খালে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত আঃ সালামের পিতার নাম মৃত আব্দুল হামিদ। মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার একটি গ্রামে তাদের বাড়ি ছিলো। নদী ভাঙ্গনের পর প্রায় ২০ বছর পূর্বে তারা সিদ্ধিরগঞ্জে এসে বসবাস শুরু করেন। তিনি হীরাঝিলস্থ আবুল হশেমের অটোরিক্সা গ্রেজের মিস্ত্রী ছিলেন।

নিহতের মেয়ে তানজিনা ইয়াসমিন নুন জানান, গত কিছুদিন যাবত মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন তারা বাবা আঃ সালাম। এরপর হঠাৎ করে গত ৩১ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, মরদেহটি ৮-১০ দিন আগের। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »