সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে যুবককে কু.পি.য়ে হ.ত্যা শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশের ক্যাশিয়ার টিক্কা গ্রেফতার সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন

স্কুল পড়ুয়াদের ওরা খারাপ ভিডিও সরবরাহ করতো

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৪ Time View

নারায়ণগঞ্জে পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয় চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. রবিন দেওয়ান (৪২), মো. সোবাহান শান্ত (৪০) ও মাসুদ রানা (৩৮)। তারা অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পড়ুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) র‌্যাব-১১’র মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি সনদ বড়ুয়া প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ১ নং রেল গেইট সংলগ্ন হাবিব শপিং কমপ্লেক্স এর বিপরীতে রেলওয়ে টিনশেড মার্কেট এলাকায় বুধবার বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় কম্পিউটার এর হার্ডডিক্স এ অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পড়ুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার দায়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »