সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

২০ ডিসেম্বর থেকে দ্ধিরগঞ্জে নির্বাচনী প্রচারণা শুরু করবেন শামীম ওসমান

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২২১ Time View

সিদ্ধিরগঞ্জে ২০ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তিনি।

জানা গেছে, ২০ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন শামীম ওসমান। চলবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত। বেলা আড়াইটার থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রচারণার সময় নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়ার সাক্ষরিত সংশ্লিষ্ট নেতাদের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে এ তথ্য জাননো হয়।

চিঠিতে জানানো হয়, ২০ ডিসেম্বর (বুধবার) ৬ ও ১০ নং ওয়ার্ডে, ২২ ডিসেম্বর (শুক্রবার) ২নং ওয়ার্ডে, ২৪ ডিসেম্বর (রোববার) ৩নং ওয়ার্ডে, ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) ৪ ও ৫নং ওয়ার্ডে, ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) ৯নং ওয়ার্ডে, ৩০ ডিসেম্বর (শনিবার) ১নং ওয়ার্ডে, ১ জানুয়ারি (সোমবার) ৮নং ওয়ার্ডে ও ৩ জানুয়ারি (বুধবার) ৭নং ওয়ার্ডে গণসংযোগ করবেন শামীম ওসমান। এসময় থানা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও স্ব স্ব ওয়ার্ডের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »