শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দু.র্ধ.র্ষ ডা.কা.তি সিদ্ধিরগঞ্জে গেম খেলার প্রলো.ভন দেখিয়ে দুই শিশুকে নি.পী.ড়ন: বৃদ্ধ গ্রে.প্তার সিদ্ধিরগঞ্জে সেলাইকর্মী হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সং.ঘ.র্ষের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার আমাদের দেশে দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিদ্ধিরগঞ্জে অবৈ.ধভাবে জ্বালানি তেল বিক্রি: গ্রে.প্তার ২ সিদ্ধিরগঞ্জে সেলাই কর্মীর মৃ.ত্যু নিয়ে রহস্য ফতুল্লায় ঝুট নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষ: গু.লি-ক.ক.টে.লে আহ.ত ৩: শিশুর পেটে গু.লি ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা: কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট সিদ্ধিরগঞ্জে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ডা.কা.তি

২ দিনের রিমান্ডে মহানগর বিএনপির সদস্য সচিব টিপু

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২২৩ Time View

নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেফতার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে টিপুকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাওছার আলমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সন্ধ্যায় রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসামি আবু আল ইউসুফ খান টিপুকে আদালতে আনা নেয়ার সময় টিপুসহ গ্রেফতার বিএনপির সব নেতাকর্মীর মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে শ্লোগান দেন জাতীয়তাবাদী মহিলা দল ও যুব মহিলা নেতৃবৃন্দ এবং সদস্যরা। এ সময় পুলিশের হেফাজতে থাকা আসামি টিপু তাদের হাত নেড়ে সংহতি প্রকাশ করে নিজেও শ্লোগান দেন।

এর আগে বুধবার (৮ নভেম্বর) সকালে অবরোধের সমর্থনে শহরের বাস টার্মিনাল এলাকার মিছিলের প্রস্তুতির সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

টিপুর বিরুদ্ধে বিএনপি-জামায়াতের তিন দফা অবরোধ কর্মসূচিতে নাশকতা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »