শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা না.গঞ্জে ৭টি সেতুর উদ্বোধন করবেন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ Time View

নারায়ণগঞ্জের ৭টি সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তিনি সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এ সকল সেতুর উদ্বোধন করবেন।

উদ্বোধনের তালিকায় থাকা সেতু গুলো ভুলতা-আড়াইহাজার-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিত মহাসড়কের রামচন্দ্রীতে ১৪৯.৮৫৬ মিটার পিসি গার্ডার সেতু নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ২৮ কোটি ৭১ লাখ ২৫ হাজার টাকা। একই সড়কের আড়াইহাজারে ও মোগড়াপাড়া-আনন্দবাজার সড়কে ১৮ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে আরও দু‘টি সেতু নির্মাণ করা হয়। উন্মুক্ত দরপত্র ক্রয় পদ্ধতি ও ধরণের মাধ্যমে প্রকল্প গুলো বাস্তয়ায় হয়েছে। পাশপাশি ভাষা সৈনিক নাগিনা জোহা সড়কে আরও ৪টি ছোট সেতু নির্মাণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ সড়ক বিভাগের অধিনে ৭টি সেতু নির্মাণ হয়েছে।

জেলা সড়ক ও জনপথ অফিসের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, সেতু গুলো উদ্বোধন হলে মানুষের যোগাযোগ ব্যবস্থায় আরও উন্নত হবে। বিশেষ করে রামচন্দ্রী লোহার সেতু দেবে গিয়েছিল। এতে আড়াইহাজার উপজেলার সাথে বাঞ্ছারামপুরসহ পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া আড়াইহাজার সেতু, আনন্দবাজার সেতু ও নারায়ণগঞ্জ সদর উপজেলার নাগিনা জোহা সড়কের ৪টি সেতু উদ্বোধন হচ্ছে।

উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জের এ ৭টি সেতুসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) নির্মিত ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস, সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্মিত আট জেলায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে গাড়ির ফিটনেস পরীক্ষা কেন্দ্র (ভিআইসি) ও ময়মনসিংহে সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ডিপো উদ্বোধন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »