বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
জেল খাটার অভিজ্ঞতা নিতে ফতুল্লায় শিশু হ.ত্যা: গ্রে.প্তার ৬ কিশোর গভীর নলকূপের ওপর নাসিকের কর ধার্য: বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়: বস্ত্র ও পার্ট মন্ত্রী সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার হার্ট অ্যা.টাকে মৃ.ত্যু ব্যানারে ছবি না থাকায় সিদ্ধিরগঞ্জে পরীক্ষার হলের সামনে বিএনপির দু’পক্ষের হাতা.হাতি সিদ্ধিরগঞ্জে ৯ মামলার আসামি ও শামীম ওসমানের সহযোগী সিরাজ মন্ডল গ্রেফতার সোনারগাঁওয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষার ঘটনায় ১১ শিক্ষককে অব্যাহতি বেসরকারি ক্লিনিকে রোগী নেওয়ার ফাঁদ: ৪ দালাল আটক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ: কেন্দ্রসচিবকে অব্যাাহতি সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি বিক্রি: জরিমানা

২৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিএনপির জনসমাবেশ, থাকবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৯ Time View

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে সমাবেশ করবে বিএনপি। সমাবেশটি নারায়ণগঞ্জ জেলা পাসপোর্ট অফিসের সামনে অনুষ্ঠিত করা পরিকল্পনা করেছে নারায়ণগঞ্জ বিএনপি।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

তিনি জানান, কেন্দ্রের নির্দেশনায় বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় জেলা বিএনপি জনসমাবেশ করবে। আমাদের জেলার সকল নেতাকর্মীদের সাথে ওইদিন কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।

তিনি আরও জানান, আমরা সমাবেশ করলে টাকা দিয়ে লোক ভাড়া করে বা গার্মেন্টস বন্ধ করে শ্রমিক দিয়ে সমাবেশ করি না। আমাদের নেতাকর্মীরা দলকে ভালোবেসেই তারা সমাবেশে আসে।

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। টানা ১৫ দিনব্যাপী এ কর্মসূচি আগামীকাল ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৩ অক্টোবর পর্যন্ত। কর্মসূচির মধ্যে রোডমার্চ এবং সমাবেশ রয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন। এটি সরকার পতনের এক দফার আন্দোলনের বিএনপির সপ্তম কর্মসূচি ঘোষণা।

তিনি বলেন, ১৯ সেপ্টেম্বর ঢাকা জেলার জিনজিরা, কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ হবে; ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভৈরব- ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটে রোডমার্চ; ২২ সেপ্টেম্বর শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাদ জুমা সারাদেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দোয়া অনুষ্ঠিত হবে। ২৩ সেপ্টেম্বর বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালীতে রোডমার্চ হবে।

২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগরের নয়াবাজার ও ঢাকা জেলা আমিন বাজারে সমাবেশ হবে। ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোড মার্চ এবং ঢাকায় পেশাজীবী কনভেশন হবে। ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর গাবতলী ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় জনসমাবেশ হবে। ২৯ সেপ্টেম্বর ঢাকায় মহিলা সমাবেশ হবে, ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন হবে।

১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোডমার্চ এবং ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ হবে। কর্মসূচির শেষ দিন ৩ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রামে রোডমার্চ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »