মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক

স্বামী-স্ত্রীর বেশে মাদক চালান, নগদ অর্থ ও মাদকসহ গ্রেপ্তার

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৭৮ Time View

সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীর বেশে এক জায়গা হতে অন্য জায়গায় ভ্রমণ করার আড়ালে মাদকের চালান নিয়ে ক্রয় বিক্রয় করে আসছে মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মো. আব্দুল করিম (৫৫) এবং তার অন্যতম এক সহযোগী সেলিনা বেগম শিউলি (৪০)।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ আগষ্ট) মধ্যরাতে নারায়ণগঞ্জের সোনারগায়ে মেঘনা টোল প্লাজার পশ্চিমে গঙ্গানগর পুলিশ চেক পোষ্ট এর সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৩।

এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা সাড়ে ১৭ কেজি শুকনা বড়ই ও নগদ ৩৮ হাজার ৬শ’ ৪০ টাকা জব্দ করে র‌্যাব।

র‌্যাব-৩’র সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল করিম একটি কুখ্যাত মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের মূলহোতা। তারা দীর্ঘদিন যাবৎ স্বামী-স্ত্রীর বেশে এক জায়গা হতে অন্যত্র ভ্রমণ করার আড়ালে চক্রের অন্যান্য সহযোগীদের সাথে পরষ্পরের যোগসাজশে বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থালীর প্রয়োজনীয় দ্রব্যাদির নামে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে বড় বড় মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »