সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেপ্তার ২ (তালিকাসহ) আব্দুর রশিদের হামলায় গুরুতর আহত বৃদ্ধ, মাথায় ১১ সেলাই-অভিযোগ রাষ্ট্রীয় পদক পাওয়া ডুবুরি সাদিকের মৃ.ত্যু নারায়ণগঞ্জে পরীক্ষা শেষে মিছিলে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আ.গুন শিক্ষামন্ত্রী স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ: হাসনাত আব্দুল্লাহ রথযাত্রায় নিরাপত্তা দিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের র‍্যাব সদস্যদের ওপর হা.ম.লা: কক্সবাজার থেকে গ্রেপ্তার গিট্টু রিপন ফতুল্লায় অবৈ.ধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বি.স্ফো.র.ণ : দ.গ্ধ ৪ দুই ডা.কা.তি মামলায় সংঘ.বদ্ধ চ.ক্রের ৫ সদস্য গ্রেপ্তার: স্বর্ণালংকার ও শট.গান উদ্ধার

কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৪৬ Time View

সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা নগর আন্ত:জেলা বাস (টার্মিনাল) নির্মানের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলার কাঁচপুরে এ বাস টার্মিনাল নির্মানের উদ্বোধন করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে ২৮ কোটি টাকা ব্যয়ে ১২ বিঘা জমির উপর নির্মিত হচ্ছে ঢাকা নগর আন্তজেলা বাস টার্মিনাল। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে টার্মিনালকে প্রাথমিকভাবে বাস চলাচলের উপযোগী করে গড়ে তোলা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

টার্মিনাল উদ্বোধনকালে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ১৯৮৪ সালে সায়েদাবাদ বাস টার্মিনাল নির্মাণের পর আর কেউ ঢাকায় বাস টামিনাল নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেনি। যে কারণে ঢাকায় পরিবহন ব্যবস্থাপনার শৃঙ্খলা নেই। নগর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই ঢাকার বাইরে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বাস টার্মিনাল নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, কাঁচপুর আন্তজেলা বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার গণপরিবহন চলাচল করবে। এটি নির্মিত হলে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে নগর পরিবহন সেবায় নিয়োজিত বাস শুধু চলাচল করবে।

ঢাকার যাত্রীরা যাতে নিরাপদে কাঁচপুর বাস টার্মিনালে এসে দূরপাল্লার বাসে সহজে আসতে পারে সেজন্য নগর পরিবহনের বাস সায়েদাবাদ থেকে কাঁচপুর পর্যন্ত চলাচল করবে। এটি একটি যুগান্তকারী উদ্যোগ। কাঁচপুর বাস টার্মিনাল নির্মাণ কাজ শেষ হলে ঢাকার যানজট কমে আসবে এবং নগর পরিবহনে শৃঙ্খলা ফিরে আসবে।

মেয়র শেখ ফজলে নূর তাপস আরও বলেন, রাজধানী ঢাকার চারপাশে আন্তজেলা বাস চলাচলের জন্য হেমায়েতপুর, কামরাঙ্গীরচরসহ বেশ কয়েকটি বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »