রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

সিদ্ধিরগঞ্জে লাখ টাকার গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টর
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২১৬ Time View

সিদ্ধিরগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মো. হৃদয় (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃত মো. হৃদয় কুমিল্লা জেলার দেবীদ্বার থানার বিংলাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শনিবার (২৬ আগষ্ট) দুুপরে র‌্যাব-১০’র কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ আগষ্ট) সিদ্ধিরগঞ্জ থানাধীন দশতালা এলাকায় একটি অভিযান পরিচালনা করে গাঁজাসহ মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য এক লাখ বিশ হাজার টাকা। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত হৃদয় একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »