বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

নারায়ণগঞ্জে কিশোর গ্যাং এর লিডার সহ ৮ সদস্য আটক

স্টফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৯ Time View

নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় সোমবার অভিযান চালিয়ে কিশোর গ্যাং চক্রের লীডার সজিবসহ ওই চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তাররা হলো- মূলহোতা মো. সজিব (১৬), মো. রাজন (১৭), মো. হাসান (১৬), মো. শরিফ (১৭), মো. রাসেদ (১৫), মো. সোহাগ (১৬), মো. সিয়াম (১৬), মো. বিজয় (১৪)। এসময় তাদের কাছ থেকে ৪ টি সুইচ গিয়ার, ১ টি নাকোল ডাস্টার ও ৩ টি এসএস পাইপ উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা আইনের সংঘাতে জড়িত শিশুরা পরস্পর যোগসাজসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে অস্ত্রসস্ত্রের মহড়া ও দাপট প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিশৃঙ্খলা এবং অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে। তারা জনমনে ত্রাসের সৃষ্টির মাধ্যমে জনসাধারণের নিকট হতে চাঁদাদাবী করে।

এলাকাবাসী তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকাসহ আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে জনমনে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে ছিনতাই এবং বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে আসছে। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »