রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

ভাইয়ের কারণে যদি দল আমাকে বহিষ্কারও করে, তবুও আমি বিএনপির সাথেই আছি : খোরশেদ

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৩ Time View

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, আমার পরিবারের অভিভাবক আমার ভাই তৈমূর আলম খন্দকার কিন্তু তিনি অন্য দল করার যে সিদ্ধান্ত নিয়েছেন তার সাথে আমি ও আমরা একমত নই।

আমি আমৃত্যু বিএনপির একজন কর্মী হয়ে থাকতে চাই। এখন আমার কোন পদ নেই তবে আমি বিএনপির একজন সদস্য। আমাকে যদি আমার ভাইয়ের কারণে দল বহিষ্কারও করে তবুও আমি এ দলের সাথেই রাজপথে আছি।

তিনি বলেন, দলের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি ও আমরা রাজপথে আছি। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আমাদের জন্য শিরোধার্য।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের মাসদাইরে একটি মাঠে বিশাল প্যান্ডেল করে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমার নেত্রী ও দলের যে সকল নেতাকর্মী অসুস্থ ও আন্দোলন সংগ্রামে পুলিশ ও সন্ত্রাসীদের হামলায় আহত আমি তাদের জন্য সকলের কাছে দোয়া চাই।

এসময় নারায়ণগঞ্জ বিএনপির প্রবীন নেতা আনোয়ার হোসেন খানসহ দলের একঝাঁক প্রবীন নেতা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »