বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মা.দ.কের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে খু.ন: বিচারের দাবিতে সড়ক অব.রোধ নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে: রাজীব সিদ্ধিরগঞ্জে থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯২ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগ সভাপতি মজিবুরের ঘনিষ্ঠ সহযোগী মজু আটক সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়: ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের অর্ধ.গলি.ত মর.দেহ উদ্ধার চাঁ.দা.বা.জির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক : দল থেকে বহি.ষ্কার ২০০ বছরের পুরাতন শ্মশানের উন্নয়ন কাজে আর বাধা নেই: নাসিক প্রশাসক আড়াইহাজারে ডাকা.তের হাম.লায় এসিল্যান্ডসহ আ.হ.ত ৬: বাড়িতে লুটপাট শীতলক্ষ্যায় গোসল করতে নেমে প্রাণ গেল মাদরাসাছাত্রের

নারায়ণগঞ্জে আদালতপাড়ায় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭১ Time View

গণতন্ত্র পুনঃরুদ্ধার, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতিদের পদত্যাগ এবং আইনজীবীদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আইনজীবী সমিতির ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

এসময়ে বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপিপন্থী আইনজীবীরা রাজনীতিবিদ বিচারকদের পদত্যাগ ও আইনজীবীদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে পুলিশি হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকিরের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, কার্যকরী সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সহ- সভাপতি এড. আজিজুল হক হান্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান, সিনিয়র আইনজীবী এড. বেনজীর আহমেদ, এড.সৈয়দ মশিউর রহমান শাহিন, এড. রকিবুল হাসান শিমুল, এডভোকেট ইব্রাহিম মিয়া, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. একেএম ওমর ফারুক নয়ন, সিনিয়র আইনজীবী এড. কাজী আব্দুর গাফফার, এড. মানিক মিয়া, এড. সিমা সিদ্দিকী, এড. আজিজুর রহমান মোল্লা, এড. আলম চৌধুরী, এড.একেএম মাহমুদুল হক আলমগীর, অ্যাডভোকেট আলম খান, এড. নজরুল ইসলাম মাসুম, অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাত, এড. সিদ্দিকুর রহমান, এড. হৃদয়, এড.এসএম সায়েম রানা, এড. সালাউদ্দীন ভুঁইয়া সবুজ, এড. ফজলুর রহমান ফাহিম, এড. সুমন মিয়া, অ্যাডভোকেট মাসুদা আক্তার রিমা, এড. কাজী রাশিদা আক্তার, এড.আসমা হেলেন বিথি, এড. মাসুদা বেগম শম্পা, এড. হামিদা খাতুন লিজা, এড. মামুন মাহামুদ মিয়া, এডভোকেট রাসেল প্রধান, অ্যাডভোকেট রাসেল মিয়া, অ্যাডভোকেট আহসান হাবিব গোলাপ, এডভোকেট জোবায়ের আলম জীবন, এড. শাহআলম শামীম, এড.জামান মিয়া, এড. ফাতেমা মাসুদ, এড.কাজী সুমন, এড.আবুল কালাম আজাদ, এড.আবু রায়হান, এড. আশরাফুল বারী ভুঁইয়াসহ বিএনপিপন্থী আইনজীবীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »