সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিন.তাই.কারী আখ্যা দিয়ে ফতুল্লায় যুবককে পি.টি.য়ে হ.ত্যা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিক আলমগীর হ.ত্যা: প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার নি.খোঁ.জের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের লা.শ উদ্ধার জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি: গ্রেপ্তার ২ হাসিমুখে বাসায় ডেকে হ.ত্যা: ধরা পড়ল মূল অভিযুক্ত পদ্মা রেল সেতুর মাটি কাটার কাজ প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী অপ.হর.ণের পর ব্যবসায়ীকে হ.ত্যা: তোশকে মোড়ানো লা.শ উদ্ধার জুলাই বিপ্লবের বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি হীরাঝিলে বৈদ্যুতিক তারে আতঙ্ক, ঝুঁকিতে শতাধিক পরিবার

প্রধান শিক্ষকের পুণঃনিয়োগের বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭২ Time View

দুর্নীতির দায়ে বরখাস্তকৃত সিদ্ধিরগঞ্জের আদমজী এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদার পুণঃনিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে ঐ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের
কদমতলীস্থ বিদ্যালয়টির সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযুক্ত শিক্ষক নাজমুল হুদার নানা অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে তাকে উক্ত বিদ্যালয়ে পুণঃনিয়োগ না দেওয়ার দাবি জানান।

প্রতিবাদ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা। তিনি বলেন, দুর্নীতিবাজ শিক্ষকের (গাজী নাজমুল হুদা) দুর্নীতির কারণে আমাদের এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে। আমরা তাকে আর এই বিদ্যালয়ে চাই না। তিনি স্বসম্মানে পদত্যাগ করে এখান থেকে চলে যাক। তিনি পদত্যাগ করছে না বিধায় আমরা নতুন শিক্ষক নিয়োগ দিতে পারছি না। তিনি ৭ লক্ষ ৭৭ হাজার ১৯৪ টাকা এই স্কুল থেকে হেরফের করেছেন। শিক্ষকদের চাপে পড়ে তিনি এই টাকা পরবর্তীতে জমাও দিয়েছেন। ইতিপূর্বে তার কর্মদিবস ছিলো মাত্র ৯১ দিন। এই ৯১ দিনের মধ্যে ৩৬টি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যা তদন্তে প্রমাণিতও হয়েছে।

মানববন্ধনে অভিভাবক প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক ছাড়া চলতে পারে না। আমরা বারবার কমিটির পক্ষ থেকে তাকে অনুরোধ করে বলেছি, যেহেতু আপনি দুর্নীতিগ্রস্থ হিসেবে প্রমাণিত, সেহেতু আপনি আপনার সম্মান নিয়ে এখান থেকে চলে যান। আপনার সকল পাওনাদি আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তারপরও তিনি পদ না ছেড়ে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। কোন দুর্নীতিগ্রস্থ শিক্ষককে আমরা এই বিদ্যালয়ে আসতে দেবো না।

এদিকে অভিযুক্ত শিক্ষক গাজী নাজমুল হুদার বিষয়ে একই দিন তদন্ত করতে আসেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ ইউনুছ ফারুকী। এসময় তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরেই গাজী নাজমুল হুদার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে আমরা ডকুমেন্টারি ক্ষতিয়ে দেখছি। প্রতিবেদন উর্দ্ধতন কর্তৃপক্ষকে জমা দিলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »