মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক চাঁ.দা.বা.জির মামলায় গ্রেপ্তার কৃষক দল নেতা ফয়সাল দল থেকে বহিষ্কার

রূপগঞ্জে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৭৫ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

সোমবার (২৩ অক্টোবর) র‌্যাব-১০ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, রবিবার (২২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালী এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালীন সময় একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল তল্লাশী করে ৩৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং গ্রেপ্তার করা হয় ৪ মাদক ব্যবসায়িকে।

গ্রেফতারকৃত হলেন, মো.শামিম (২৭) রূপগঞ্জ উপজেলার দরিয়াকান্দি পশ্চিমপাড়ার মৃত রাজ্জাক আলীর ছেলে। মো.নাসিম মিয়া (২৭) রূপগঞ্জ উপজেলার মাহামুদাবাদ এলাকার মো. আবুল কালামের ছেলে। মো. সেলিম মিয়া (৩২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কাশিপুর গ্রামের মো. শফিকুর রহমানের ছেলে ও মো. মোরছালিন (২২) দিনাজপুর জেলার বিরামপুর থানার পশ্চিমপাড়ার মৃত শফিনুর রহমানের ছেলে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »