শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বুলবুল হ.ত্যা: সিফাত বাহিনীর প্রধানসহ ৯ জন গ্রেফতার বন্দরে বুলবুল হ.ত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট বন্দরে পূর্ববিরোধের জেরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হ.ত্যা সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পি.স্ত.ল, গু.লি ও সুইচ গি.য়ার উদ্ধার সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হা.ম.লার মামলায় ৪ জনসহ ৭ আসামি গ্রেপ্তার ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লু.ট হওয়া পি.স্ত.ল উদ্ধার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী নারায়ণগঞ্জ পুলিশে গোপালগঞ্জের বাসিন্দাদের তালিকা চাইলেন এমপি মান্নান: দিলেন তিতাস কর্মকর্তাদের পি.টা.নোর অর্ডার সোনারগাঁওয়ে স্কুলছাত্রীকে লা.থি মা.রা সেই কিশোর আটক ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লা.শ উদ্ধার : আটক ২

প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে মোটর শোভাযাত্রা করলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না: শাহজাহান ভূঁইয়া

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ Time View

নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই দাবি করে তালিকাভুক্ত সকল সন্ত্রাসী ও অস্ত্রবাজদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন ।

রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে কর্মী-সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলার অভিযোগ তুলে উপজেলার মুড়াপাড়া বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তিনি।

আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া বলেন, এলাকার এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর ও তার ছেলের ছত্রছায়ায় পুরো রূপগঞ্জ এলাকা দূর্র্ধষ সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রে ছেয়ে গেছে। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে মোটর শোভাযাত্রা করলেও পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নিচ্ছে না। এ অবস্থায় সাধারণ ভোটারদের মধ্যে আতংক বিরাজ করছে। তাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সন্ত্রাসীদের গ্রেফতারসহ তাদের সব অস্ত্র উদ্ধারের দাবি জানান তিনি।

আগামি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারসহ নিজের কর্মী-সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগও তোলেন স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া।

তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে আমার কর্মী-সমর্থকদের হুমকি দেয়া হচ্ছে। শুক্রবারও চনপাড়ায় আমার চার কর্মী সমর্থকের বাড়িতে হামলা করা হয়েছে। প্রশাসন যদি তাদের নিয়ন্ত্রন না করে তাহলে নির্বাচনে এর প্রভাব পড়বে। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে ভয় পাবে। তাই সুষ্ঠু নির্বাচন করতে হলে অস্ত্রধারী সন্ত্রাসি বাহিনীকে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে আমি দাবি জানাচ্ছি।

গত শুক্রবার রাতে চনপাড়া এলাকায় তার কর্মী-সমর্থকদের চারটি বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ তুলে এই ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান এই স্বতন্ত্র প্রার্থী।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা ও কাঞ্চন পৌরসভা মেয়র রফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »