মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্ধ জুট মিল থেকে এলজি ও লু.ন্ঠি.ত কা.র্তু.জ উদ্ধার সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে আদমজী ইপিজেড সড়ক অ.ব.রো.ধ : বি.ক্ষো.ভ কাঁচপুরে রাসায়নিকবাহী কাভার্ডভ্যানে আ.গু.ন নারায়ণগঞ্জ মহানগরে ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতস অনুষ্ঠিত প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণে দোয়া ও স্মরণসভা প্রতিবাদ ও নিন্দা চাষাড়ায় নারীর পেট থেকে ২ হাজার ই.য়া.বা উদ্ধার : গ্রেপ্তার ৩ ফতুল্লায় মাদরাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ.গ্ধ ৫ শিশু সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আ.গু.ন : ২৮ জনের বিরুদ্ধে মামলা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার বিরুদ্ধে দু.র্নী.তির অভিযোগ : প্রকল্প পরিদর্শনে দুদক

প্যারোলে মুক্ত হয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা মতি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৩৮ Time View

প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৬ নং ওয়ার্ডের সাবেক আলোচিত কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি। শনিবার (১ নভেম্বর) দুপুরে যোহরের নামাজের পর মতির সাবেক কাউন্সিলর কার্যালয়ের সামনের একটি মাদরাসায় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মতির স্ত্রী রোকেয়া মৃত্যুবরণ করেন।

স্ত্রীর জানাজায় অংশ নিয়ে অঝোরে কেঁদে ভেঙে পড়েন মতি। উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি দীর্ঘ ১০ মাস ধরে কারাগারে রয়েছি। এর ভেতর গতকাল আমার স্ত্রী মৃত্যুবরণ করেছে। তার সঙ্গে আমার ৩২ বছরের সংসার জীবন। সে সবসময় আমাকে আগলে রেখেছে। আমার দুর্ভাগ্য, বড় ভাইয়ের মৃত্যুতেও আমি কারাগারে ছিলাম। আজকের মতো তখনও আমি অনুপস্থিত ছিলাম। আপনারা তার জন্য দোয়া করবেন। যদি জীবনে সে কারও সঙ্গে কোনো কষ্ট দিয়ে থাকে, আমি তার পক্ষ থেকে ক্ষমা চাই।”

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, “মতিউর রহমান মতিকে কারা কর্তৃপক্ষ ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছে। দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি মুক্ত ছিলেন।”

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় করা হত্যা ও হত্যাচেষ্টাসহ ৪৫টি মামলার আসামি মতিউর রহমান মতি। এ বছরের ১২ জানুয়ারি রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতি ও তার ছেলে বাবুইকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানো হয়। বাবুই জামিনে মুক্তি পেলেও এখনো কারাভোগ করছেন মতিউর রহমান মতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
Translate »